সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
হারাধন কর্মকার ,রাজস্থলীঃ
পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে রাজস্থলীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজস্থলী শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকালে রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি স্বাগত র‍্যালি বের হয়। র‍্যালিটি রাজস্থলী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রাজস্থলী বাজার চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাওলানা ওয়াহিদুল ইসলাম সিরাজি। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজস্থলী শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুল আলম, তৈয়বিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোস্তফা আল কাদেরীসহ গাউছিয়া কমিটির উপজেলা নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, অনুপম চরিত্র এবং বিশ্বভাতৃত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে বক্তারা মানবজীবনের সর্বক্ষেত্রে প্রিয় নবীর আদর্শ ও সুন্নাহ বাস্তবায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews