রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে উপজেলা পরিষদের চত্ত্বর একটি র্যালী প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।”মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন, এমপি প্রতিনিধি আবুল হাশেম, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।