

বিশেষ প্রতিবেদন | সময়ের কথা ডট কম
চট্টগ্রামের গোধূলি আকাশে দেখা মিললো এক চমৎকার ও বিরল দৃশ্য। মাগরিবের ঠিক কিছুক্ষণ আগে পশ্চিম আকাশে বাঁকা চাঁদের ঠিক মাথার ওপর একটি অতি উজ্জ্বল আলোর বিন্দু বা তারা দেখতে পান স্থানীয় অধিবাসীরা। এক অদ্ভুত ও নান্দনিক রূপ ধারণ করা এই দৃশ্যটি দেখতেই অনেকে নিজেদের মুঠোফোনে ক্যামেরাবন্দি করা শুরু করেন। তবে সবচেয়ে বড় বিষয়ের অবতারণা ঘটে মাগরিবের নামাজ শেষ হওয়ার পর-আকাশে সেই আলোর বিন্দুটি আর দেখতে পাওয়া যায়নি!
মাগরিবের আজানের ঠিক কয়েক মিনিট আগে চট্টগ্রামের আকাশে চোখ রাখতেই দেখা যায় এক রূপালী ফ্রেম। বাঁশঝাড়ের পেছনের নীল-আভা আকাশে একদম সরু বাঁকা চাঁদের ঠিক ওপরে অবস্থান করছিল একটি বিন্দুর মতো দীপ্তিমান নক্ষত্র বা গ্রহ। প্রথম দর্শনে মনে হচ্ছিল এটি যেন আরবি ‘নূনের’ ওপর একটি ফোটা বা এক অলৌকিক সংকেত।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “মাগরিবের নামাজে যাওয়ার আগে আমি দৃশ্যটি নিজের মোবাইলে তুলে রাখি। কিন্তু নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখি আকাশ ফাঁকা, সেই আলো আর সেখানে নেই। এত দ্রুত দৃশ্যটি গায়েব হয়ে যাওয়া সত্যিই অবাক করার মতো।
জ্যোতির্বিজ্ঞানীদের সম্ভাব্য ব্যাখ্যা
সাধারণত এটি চাঁদ ও শুক্র গ্রহের (Venus) কিংবা অন্য কোনো উজ্জ্বল গ্রহের এক সারিতে অবস্থানের (Conjunction) কারণে ঘটে থাকে। পশ্চিম দিগন্তে চাঁদ যখন নিচে নামতে থাকে, তখন তার সাথে থাকা গ্রহ বা নক্ষত্রটিও খুব দ্রুত দিগন্তের নিচে বিলীন হয়ে যায়। যার কারণে মাগরিবের আগে দৃশ্যটি স্পষ্ট থাকলেও সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই তা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়।
মহাজাগতিক এই বিরল মুহূর্তটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই একে আকাশের এক অপরূপ শিল্পকর্ম হিসেবে আখ্যা দিচ্ছেন।
ছবি ও তথ্য সংগ্রহ: সময়ের কথা ডট কম পাঠক সংযোগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।