শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সেনাবাহিনীর উদ্যোগে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত দুইসপ্তাহ ব্যাপী গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদাত ইসনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মোশাররফ আনাম। এছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ক্যাপ্টেন সাদাত ইসনাইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা নিয়েও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও তিনি সকল প্রশিক্ষণার্থীকে মায়েদের গর্ভকালীন এবং গর্ভপরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center