

সময়ের কথা ডেস্ক: “আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে! আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই, আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে আসছি, এটাই কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই।”-বুকে জড়িয়ে রাখা একমাত্র সন্তানকে হারিয়ে কান্নাভেজা কণ্ঠে এভাবেই প্রশ্ন তুলে আকুল আহাজারি করছিলেন এক মা।
কুমিল্লায় সন্তানকে হারিয়ে স্বজনদের সান্ত্বনার মাঝেও মায়ের এমন হৃদয়বিদারক প্রশ্নে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। চাকরি সূত্রে কুমিল্লায় আসা এই নারী তাঁর একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সন্তান হারানোর এমন আকস্মিক শোকে কান্নায় ভেঙে পড়েন তিনি।
শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা কান্নারত মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো সান্ত্বনাই বুকফাটা কষ্ট কমাতে পারছে না। অবুঝ সন্তানের আকস্মিক এই পরিণতিতে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।