শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে আইনমন্ত্রীর কড়া বার্তা

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা: দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে বড় ধরনের সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

​শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যার’-এর ব্যবহারবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আইনমন্ত্রী বলেন, বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে কোনো ব্যক্তির বৈবাহিক তথ্য যাচাই করা অত্যন্ত সহজ হবে এবং জালিয়াতির সুযোগ বন্ধ হবে।

​একই সঙ্গে দেশের সব কাজীকে পর্যায়ক্রমে এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পারিবারিক ও সামাজিক কাঠামোতে শৃঙ্খলা ফিরে আসবে এবং নারীদের আইনি সুরক্ষা আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center