শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

প্রতিপাদ্য: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”Resilience Starts at Home
শ্যামনগর, সাতক্ষীরা: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গুড নেইবারস বাংলাদেশ-এর জিএন-জাপান-মোফা প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসা এবং শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগ, মানুষের জীবন ও জীবিকা সুরক্ষা, পরিবারভিত্তিক প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, স্থানীয় নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, দুর্যোগ ঝুঁকি নিরূপণ, সরকার, বেসরকারি সংস্থা ও কমিউনিটির ভূমিকা এবং দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ-এর পদ্মপুকুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক জনাব আব্দুল কাদের। দিবসটি উদযাপনের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন গুড নেইবারস বাংলাদেশ-এর জিএন-জাপান-মোফা প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমজাদুল ইসলাম আমজাদ। তিনি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবারভিত্তিক প্রস্তুতি ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও প্রস্তুতি নিশ্চিত করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহা. মঈন উদ্দিন এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর ইউনিয়ন টিম লিডার জনাব মহিবুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গুড নেইবারস বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করার বার্তা নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center