শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে মাদার নদীতে অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানববন্ধন বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজন এর দাবি আর্জেন্টাইনদের বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র ব্যুরো চীফ সাত মাসের শিশু বুকে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২১ বছরের টুম্পা দাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন: সহকারী সম্পাদক হলেন তৌকির উদ্দীন আনিছ বাঙ্গালহালিয়াতে বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী কাপ্তাই জোন। সরকার আসে এবং যায় কিন্তু? বাঙ্গালহালিয়া ডাকবাংলা মধ্যম পড়া বাসির জলাবদ্ধতার দুর্ভোগ যেন শেষ নেই, একটু বৃষ্টি হলেই বসতঘরে হাঁটু সমান পানি। আনোয়ারার বৈরাগে পল্লী বিদ্যুতের নজিরবিহীন অবহেলা! ফিউজ বাদ দিয়ে তার পেঁচিয়ে জুয়াখেলা, একদিন ধরে তীব্র পানি সংকটে হাজারো মানুষ মোবাইল-ল্যাপটপ থেকে খাবারে বিষ? টিআইবি-এর শিউরে ওঠার মতো রিপোর্ট বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা: কী থাকছে এই ঘোষণায়?

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা ১৫ বছরের নিচে শিশুদের জন্য।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

১৫ বছর বয়সের শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আমিরাতের মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর কাতারে যুক্ত হলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্র। নতুন বিধান অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, পরিচালনা করতে বা ব্যবহার করতে পারবে না। এছাড়া তারা সরাসরি বার্তা আদান-প্রদান, পোস্ট প্রকাশ, মন্তব্য করা, তথ্য শেয়ার করা কিংবা উন্মুক্ত গ্রুপ ও চ্যানেলে অংশগ্রহণের সুযোগও পাবে না।

এই নীতিমালা বাস্তবায়নের জন্য মেটা, টিকটক, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ১২ মাসের রূপান্তরকাল দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের বয়স যাচাইয়ের কার্যকর ব্যবস্থা গড়ে তুলে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত ও বন্ধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তির মধ্যে সতর্কবার্তা, সেবা আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা এবং বড় অঙ্কের প্রশাসনিক জরিমানার বিধান রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের প্রযুক্তি আসক্তি, সাইবার বুলিং এবং অনলাইন অপরাধের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেই আমিরাত সরকার এ উদ্যোগ নিয়েছে।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews