মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ

শনিবার বিকাল ০৪ ঘটিকায় সাতক্ষীরার শ্যামনগরে নোওয়াবেকি বাজার সংলগ্ন এক হলরুমে গণসংহতি আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক রায়। তিনি বলেন, “জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য প্রভাষক মোঃ মামুনুর রহমান, গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য মোঃ আলফাত হোসেন এবং সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা। বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-
আহ্বায়ক: জিএম মাহফুজ
যুগ্ম আহ্বায়ক: মোঃ রিয়াজ হোসেন
সদস্য সচিব: মোঃ মনিরুল ইসলাম
যুগ্ম সদস্য সচিব: মোঃ মহিউদ্দিন
সদস্য: মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল মমিন, মোঃ আহাদ মল্লিক, মোঃ ওমর ফারুক, আবুল হোসেন, জিএম তানভীর আহম্মেদ এবং বাবু সোনা মোঃ আসিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদ সময় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনিরুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্যামনগরে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews