শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগ্রাবাদে ‘দাওয়াতুল খাইর মজলিশ’: নামাজের মাসলা-মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা সভা ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

শ্যামনগরে মাদার নদীতে অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল ইসলামের বাড়ী সংলগ্ন মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী। ২৩ শে জুলাই ( বৃহস্পতিবার) বিকাল ৪টায় রমজাননর ইউনিয়নের সর্বস্থরের জনগনের ব্যানারে উক্ত মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরন চন্দ্র পরমান্য , মোঃ রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান , মোঃ মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল ফজিলা খাতুন , মোছাঃ রাবেয়া খাতুন , গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আলামিন হোসেন , সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাধন মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন ,
আমরা ৬ নং রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড , ৪ নং নুরনগর ইউনিয়নের ৮ ন ওয়ার্ড এবং ৫ নং কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ রমজাননগর ইউনিয়নের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল হাসানের বাড়ী সংলগ্ন মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকো দিয়ে চলাচল করি। তাছাড়া উক্ত স্যাকো দিয়ে ১০৪ লক্ষ্ণীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় , ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা , রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয় , গহর আলম নিন্ম মাধ্যমিক বিদ্যালয়সহ আশে পাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি ছাত্র/ছাত্রী , শিক্ষক/ শিক্ষিকা , সরকারী বেসরকারীসহ নানা পেশাজিবীর মানুষ পারাপার হয় । রমজাননগর বদ্দি পাড়ায় সুপেয় পানি না থাকায় পাশ্ববর্তী নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে জেলা পরিষদের সরকারী দিঘি থেকে উক্ত স্যাকো দিয়ে সুপেয় পানি সংগ্রহ করে জীবন ধারণ করে চলছি। বিশেষ করে জরুরী রোগী বা প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে স্যাকোটির জরাজীর্ণ অবস্থার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পরে অনেকে। আমাদের অত্যন্ত ঝুকিঁর মধ্যে দিয়ে পারাপার হতে হয়। যে কোন মুহুত্তে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা বিরাজমান। মানববন্ধন থেকে এলাকাবাসী বাঁশের স্যাকোটি ব্রীজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center