সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। চট্টগ্রামে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান নূরানী মিলাদ মাহফিলের বর্ষপূর্তি আয়োজন

শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে কৃষকের চাষাবাদ কাজে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। ১৯ শে আগষ্ট ( বুধবার) বিষয়টি নিয়ে ভুক্তভোগী পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের পুত্র প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবী মন্ডলের পুত্র জগদীশ মন্ডল , গৌরপদ মন্ডলের পুত্র জয়দেব মন্ডল, পতিরাম মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল, শিবপদ মন্ডলের পুত্র মিলন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ চন্দ্র মন্ডল উল্লেখ করেন ,জগদীশ,জয়দেব , প্রদীপ ও মিলন কিশোর গ্যাংয়ের সংক্রিয় সদস্যসহ মাদক সেবনকারী। ইতি পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে সিআর ২২৭/২৫ নং মামলা দায়ের করা হয়। মামলাকে কেদ্র করে আসামীরা প্রকাশের বিভিন্ন ভাবে ক্ষতিন সাধন করার পায়তারা করতে থাকে। ১৯ শে আগষ্ট রাত ২টায় দিকে প্রকাশ ও তার স্ত্রী দীপালি প্রতিদিনের ন্যায় পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের জন্য বিলে যায়। এ সময় তারা দেখতে পাই জগদীশ , জয়দেব , প্রদীপ , মিলনসহ ২/৩ জন তাদের দুটি পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়ে পাওয়ার ট্রিলার দুটি দুই পুকুরে ফেলে দেয়। এ সময় তাদের নিকট দেশীয় অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের নিকট যেতে পারিনি। বিষয়টি জানাজানি হলে ২০ শে আগষ্ট সকালে স্থানীয়দের সহযোগিতায় বিলের পুকুর থেকে পাওয়ার ট্রিলার দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রকাশ মন্ডল বলেন , আমি একজন গরীব কৃষক। অনেক কষ্ট করে দুটি পাওয়ার ট্রিলার ক্রয় করে স্ত্রীকে সাথে নিয়ে ধুমঘাট মাঠসহ বিভিন্ন স্থানের বিলে ধান চাষাবাদের জন্য কাজ করি। পূর্ব শত্রুতার জের ধরে জগদীশ , জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতি সাধন করছে। আমার আনুমানিক আশি হাজার টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া দুই দিন চাষাবাদ করতে না পারায় অন্য কৃষকের মাথায় হাত। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন , বিষয়টি খুবি দুঃখ জনক । প্রশাসনের নিকট অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন , ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন্ন মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন , অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews