শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ৬ বছর: আজও বিচারের আশায় দিন গুনছে পরিবার।

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাভারের আলোচিত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের আজ ৬ বছর পূর্ণ হলো। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বখাটে মিজানুর রহমানের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন দশম শ্রেণির এই শিক্ষার্থী। দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার কাজ। দ্রুত বিচার না পাওয়ায় চরম হতাশা আর ক্ষোভে দিন পার করছে নীলার পরিবার।

ছবিতে থাকা এই হাসিখুশি মেয়েটির নাম নীলা রায়। মানিকগঞ্জের বালিরটেক এলাকার বাসিন্দা নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলে দশম শ্রেণিতে পড়ত। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ভাইয়ের সাথে হাসপাতাল থেকে ফেরার পথে ঘটে এক মর্মান্তিক ঘটনা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে মিজানুর রহমান নীলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নীলার।

ঘটনার পর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত মিজানুর রহমান এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। কিন্তু ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রিতার কারণে বিচারের আশা ক্রমশ ফিকে হয়ে আসছে পরিবারটির।

“৬টা বছর হয়ে গেলো, চোখের সামনে মেয়েটাকে খুন হতে দেখলাম, অথচ খুনিরা এখনো শাস্তি পেলো না। আমরা শুধু চেয়েছিলাম খুনিদের দ্রুত ফাঁসি হোক। আদালতে দিনের পর দিন ঘুরছি, কিন্তু বিচারটা এত দিন ধরে ঝুলে আছে যে আমরা এখন হতাশ।

আদালত সূত্রে জানা যায়, মামলার অন্যতম সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চললেও নানা আইনি জটিলতায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তবে নীলার পরিবার ও সাভারবাসীর একটাই দাবি – চাঞ্চল্যকর এই মামলার দ্রুত নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো ‘নীলা’কে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়।

৬ বছর আগে সাভারের যে স্থানে নীলার রক্ত ঝরেছিল, সেই ক্ষত আজও শুকায়নি তার পরিবারের। দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই শোকাহত পরিবারটিকে কিছুটা সান্ত্বনা দেওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center