মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলমের সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার বহাল, ভাঙলে বাতিল হবে হেবা: নতুন আইনের কঠোর বার্তা মেটায় বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুবর্ণ সুযোগ! জেনে নিন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন:সভাপতি মনির,সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রাজস্থলীতে বনবিভাগের উদ্যোগে নানা প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ সাতক্ষীরায় হাঁস-মুরগির খোপে বিরাট অজগর, ভয়ে জ্ঞান হারালেন গৃহিণী রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি কার্পেটিং রাস্তা ছিদ্র করে ব্যক্তিগত পাইপ বসানোর অভিযোগ উঠেছে। এতে রাস্তাটিতে গভীর গর্ত ও ধ্বসের সৃষ্টি হয়ে চলাচলে চরম ঝুঁকিপূর্ণ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায়। সরজমিনে জানা যায়, স্থানীয় মৃত বাসুদেব যোদ্দারের ছেলে পরিমল যোদ্দার সরকারি নিয়ম তোয়াক্কা না করে নিজস্ব জায়গার পানি নিষ্কাশনের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা কেটে এই পাইপ বসান। এর ফলে প্রতিদিন যানবাহন ও পথচারী চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে পরিমল যোদ্দার বলেন, “আমি নতুন করে পাইপ বসাইনি। রাস্তা কার্পেটিং হওয়ার আগেই ঘেরের পানি সরানোর জন্য এই পাইপ বসানো ছিল।”

শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম. আব্দুস সামাদ জানান, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews