শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই সাতক্ষীরার শ্যামনগর পদ্মপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

বড়লেখায় আল হেরা একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিনিত দাস বড়লেখা প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় আল হেরা একাডেমির প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ দিয়ে অভিনন্দিত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাহীন আহমদের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন একাডেমির পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়ছল আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তারেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফয়ছল আহমদ বলেন, পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-ছাত্রীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন ও সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক বিনিত চন্দ্র দাস বলেন, একটি পরীক্ষায় ভালো ফলাফলই শেষ কথা নয়; নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ক্রমাগত উন্নত করতে হবে। শিক্ষার্থীদের শুধু মেধা বিকাশ নয়, বরং একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে একাডেমির অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দও বক্তব্য রাখেন। তাদের আলোচনা ও উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত রূপ নেয়। ফলাফল ঘোষণার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center