সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটির রাজস্থলীতে ঝুম খেতে যাওয়ার পথে বন্য শূকরের আক্রমণে পাহাড়ি যুবকের মর্মান্তিক মৃ’ত্যু ই-টিন থাকলেই কি ৫ হাজার টাকা জরিমানা? আয়কর রিটার্ন নিয়ে আসল সত্য যা জানাল এনবিআর আগ্রাবাদে ‘দাওয়াতুল খাইর মজলিশ’: নামাজের মাসলা-মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা সভা ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয়
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

রাঙামাটির রাজস্থলীতে ঝুম খেতে যাওয়ার পথে বন্য শূকরের আক্রমণে পাহাড়ি যুবকের মর্মান্তিক মৃ’ত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

হারাধন কর্মকার, রাজস্থলী প্রতিনিধি | সময়ের কথা 

​রাঙামাটির রাজস্থলী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বন্য শূকরের আক্রমণে হরি মনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এই হৃদয়বিদারক বিষয়টি জানাজানি হয়।

​নিহত হরি মনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

​নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার সকালে পাহাড়ে নিজেদের ঝুম খেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরি মনি ত্রিপুরা। এ সময় হঠাৎ করেই পাহাড়ের ওপরের দিক থেকে আসা একটি বন্য শূকরের পাল তাকে আক্রমণ করে বসে। আশেপাশে অন্য কোনো লোক না থাকায় পালানোর চেষ্টা করলেও শূকরের সামনে পড়ে যান তিনি। বন্য শূকরের এলোপাতাড়ি আক্রমণে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় এনে আমাকে বিষয়টি জানিয়েছেন। এলাকাটি অনেক দূরবর্তী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center