রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগ্রাবাদে ‘দাওয়াতুল খাইর মজলিশ’: নামাজের মাসলা-মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা সভা ফুটপাতে পিঠা-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে লাইসেন্স, নতুন নিয়মে কড়াকড়ি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের বাঁচা-মরার লড়াই: সেমিফাইনালের সমীকরণে চোখ টাইগারদের রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়: জামায়াত আমীর আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ​৩ বছর পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় ড্রোন হামলায় রাশিয়ায় ১৭ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই
🔥 বিজ্ঞাপন ও কাজের সুযোগ

ব্যবসার সেরা প্রচার চান? মাত্র ১৫০ টাকায়!

আপনার ব্যবসার প্রচারণা কিংবা কাজের অর্ডার দিতে Somoyerkatha.com-এ প্রচার করুন!

✔️ ব্র্যান্ড পরিচিতি ✔️ বিক্রি বৃদ্ধি ✔️ বিস্তৃত প্রচার

মোবাইলের সিমকার্ডে আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি ও টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারে। অথচ, দেশের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী ৫ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিতে সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে প্রথম ১০০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দর ও ৭টি রেলওয়ে স্টেশনসহ আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার গত ৪ মাসে ৪১ লাখ নতুন ফোর-জি মোবাইল সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর আওতায় আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ফাইভ-জি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সব মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় কর কমানোর উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন Dream Shoot Media Center