

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের (জেট এ-১) দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি ঘোষিত নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ১৯৬৫ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮২ টাকা ৭১ পয়সায়। একই সাথে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও সমন্বয় করে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.১৮৮২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণ
জ্বালানির মূল্যবৃদ্ধির ব্যাখ্যায় বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ধারাবাহিক দরবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দরপতনের ফলে বিনিময় হার বৃদ্ধি পাওয়ার কারণেই জেট ফুয়েলের এই মূল্য সমন্বয় করতে হয়েছে।
বাড়তে পারে উড়োজাহাজ ভাড়া
পরপর দুই মাস ধরে দেশে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেল। এয়ারলাইন্স পরিচালন ব্যয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই খরচ হয় জ্বালানি খাতে। ফলে টানা দুই মাস জেট ফুয়েলের আকাশচুম্বী দাম বৃদ্ধির কারণে দেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ ভাড়া আরও বাড়ার চরম আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এতে সাধারণ আকাশপথের যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।